বন্যার ক্ষত না শুকাতেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল-তিব্বত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যা ও ভূমিধসের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। মঙ্গলবার রাত ৯টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। একই সময়ে তিব্বতেও ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এর কয়েক ঘণ্টা আগে তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত বৃহস্পতিবারও তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। তবে নতুন ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, গত ২৬ আগস্ট নেপাল ও তিব্বত সীমান্তে বরফ ও শিলার ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় এখনো অব্যাহত রয়েছে। ভোটেকোশি নদীতে পানির প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও যানবাহন ভেসে যাওয়ার পাশাপাশি একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার তৎপরতাও এখনো চলছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। এখনো ৫ হাজার ৩২৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে ১৩ হাজার ৫৮৩ জনকে।

চীনের তিব্বত অংশেও অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে চীনা গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970