পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।

পুলিশের সদরদপ্তরের মসজিদের গেটে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। পরে গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হলে মসজিদ এলাকায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ওই সময় জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়। এরই মধ্যে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক তাহির শাহ জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, হামলার পর হাসপাতালে ১৫টি মরদেহ এবং প্রায় ৫০ জন আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তবর্তী ওই এলাকায় তেহরিক ই তালেবান পাকিস্তানের সক্রিয়তা রয়েছে। সংগঠনটি অতীতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন মসজিদে হামলা চালিয়েছে।

সূত্র: বিবিসি, আলজাজিরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970