যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। একই সঙ্গে যুদ্ধের প্রভাব এবং সংঘাত বন্ধের উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করাও তার এই সফরের অন্যতম লক্ষ্য।

সফরের শুরুতে কাতারে পৌঁছেছেন ডেমোক্র্যাট দলের এই সিনেটর। পরে সৌদি আরবের রাজধানী রিয়াদে যাওয়ার কথা রয়েছে তার। যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য সফর করা প্রথম ডেমোক্র্যাট সিনেটর হিসেবে নিজেকে উল্লেখ করেছেন মারফি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের সফরের তিনটি প্রধান উদ্দেশ্যের কথা তুলে ধরেছেন তিনি।

মারফি জানান, প্রথমত, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরেজমিনে দেখা জরুরি। সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা ও অন্যান্য অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে।

দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করবেন তিনি। পাশাপাশি সংঘাত বন্ধে চলমান প্রচেষ্টা সম্পর্কেও বিস্তারিত জানবেন।

তৃতীয়ত, উপসাগরীয় অঞ্চল নিয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কী ধরনের নীতি গ্রহণ করা উচিত, তা নতুন করে পর্যালোচনার প্রয়োজন বলে মনে করেন এই সিনেটর।

মারফি বলেন, যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করেছে, তখন দুই দলের মার্কিন সিনেট সদস্যদেরই মধ্যপ্রাচ্যে উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলো যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের পরিদর্শক দপ্তরের তথ্যের বরাতে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনার শত শত ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে।

সূত্র: আল জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970