টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মৌলভীবাজারে যুবক আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

ছবি: সংগৃহীত

টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও কটূক্তির অভিযোগে মৌলভীবাজারে মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মামুনকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পর তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে জানা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দিয়েছেন। এর পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখারও দাবি জানান তিনি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশ জানতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970