ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

ছবি: সংগৃহীত

গড় আয়ুর দিক থেকে ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতের মানুষের গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানের ৬৮ দশমিক ২ বছর।

শুক্রবার (২ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য প্রকাশ করে। ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত গড় আয়ু, সুস্থ অবস্থায় বেঁচে থাকার প্রত্যাশিত সময়, মৃত্যুর কারণ এবং বিভিন্ন রোগের প্রভাব নিয়ে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গড় আয়ুর ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর। অন্যদিকে কানাডার মানুষের গড় আয়ু ছিল ৮১ দশমিক ৪ বছর।

তবে গড় আয়ু বেশি হওয়া মানেই সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকা নয়। সুস্থ অবস্থায় বেঁচে থাকার প্রত্যাশিত সময়ের হিসাবেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভারতে সুস্থ গড় আয়ু ছিল ৬০ দশমিক ৬ বছর। ২০১৯ সালে এই হার ছিল ৬০ দশমিক ৫ বছর। তবে ২০২১ সালে তা কমে ৫৮ দশমিক ৪ বছরে নেমে আসে। পরবর্তী সময়ে ২০২২ সালে বেড়ে দাঁড়ায় ৬০ দশমিক ২ বছরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেছেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের গড় আয়ু বৃদ্ধি একটি বড় অর্জন। তবে পরবর্তী চ্যালেঞ্জ হলো, মানুষ যেন সুস্থ শরীরে আরও বেশি সময় বেঁচে থাকতে পারে, তা নিশ্চিত করা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970