জুলাই গণ-অভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি ড. জাফর ইকবাল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো আসামি করা হয়েছে অধ্যাপক ড. জাফর ইকবালকে। একই মামলায় আরও সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার অন্য অভিযুক্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত অভিযোগগুলোর বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার কাজ চলছে। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে।

এদিকে, জুলাই আন্দোলন-সংক্রান্ত আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের একটি ফোনালাপ এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970