এনসিপির বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের পানি বিতরণ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে পানি বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ চলাকালে তারা সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের হাতে পানির বোতল তুলে দেন।

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদরসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ রোমান হোসেন বলেন, ছাত্রদল কোনো সন্ত্রাসী সংগঠন নয় এবং সংগঠনের নেতাকর্মীরা কারও ওপর হামলায় জড়িত নয়। হবিগঞ্জে নাসিরুদ্দিনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগও তিনি নাকচ করেন। তার দাবি, ঘটনাটি স্থানীয় জনগণের মাধ্যমে ঘটেছে এবং এতে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত ছিলেন না।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জে এনসিপির কর্মসূচি যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো কুচক্রী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি বা হামলার চেষ্টা করতে না পারে, সেদিকে ছাত্রদলের নেতাকর্মীরা নজর রাখছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970