নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম

ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা।

বুধবার (৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বহুল আলোচিত ডকুমেন্টারিটি তিনি দেখেছেন। সেখানে আবু সাঈদের নাম উল্লেখ করা হয়নি এমন দাবি করে যারা প্রচার চালাচ্ছেন, তারা গুজব ছড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

শামারুহ মির্জা আরও বলেন, ডকুমেন্টারির কোথাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘এক দফা’র ঘোষক হিসেবে দাবি করা হয়নি। তবে তার মতে, ডকুমেন্টারিতে নাহিদ ও আসিফকে দেখানো উচিত ছিল।

পোস্টের শেষাংশে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে বলেন, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে দলটি যে আচরণ করেছে, তা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তার ভাষায়, ‘বিজয়ীরা কেন পরাজিতদের মতো আচরণ করবে?’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970