নতুন দায়িত্ব পেলেন ডা. মাহমুদা মিতু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছি। আল্লাহ যেন সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালনের তৌফিক দেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই।

সংসদ সূত্র জানায়, মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামকে কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সিরাজগঞ্জ ৬ আসনের এম এ মহি, ঠাকুরগাঁও ২ আসনের মো. আব্দুস সালাম, আবু মসকাউত হাসান, নওগাঁ ৪ আসনের ইকরামুল বাড়ি টিপু, নেত্রকোনা ২ আসনের মো. আনারুল হক, মহিলা আসন ২১ এর শামীম আরা বেগম স্বপ্না এবং রাজশাহী আসনের মো. আব্দুল বারী সরদার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970