‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখপ্রকাশ রাশেদ খাঁনের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি জৈনপুরী দরবার শরীফকে ‘জৌনপুরী’ হিসেবে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন রাশেদ, একটি ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান তিনি।

রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অসতর্কতাবশত জৈনপুরী দরবার শরীফের নাম ভুল উচ্চারণ করেন রাশেদ খাঁন। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, জৈনপুরী দরবার শরীফের প্রতি তার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। বক্তব্যের মাধ্যমে কাউকে অসম্মান করার কোনো অভিপ্রায় তার ছিল না। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত বলেও জানান।

তিনি আরও উল্লেখ করেন, তার জানামতে, ‘জৌনপুরী’ ও ‘জৈনপুরী’ দুটি শব্দই সঠিক। তবে শব্দ দুটির সঙ্গে তার কাজের সম্পৃক্ততা সীমিত এবং পরিচিতি কম থাকায় অসতর্কতাবশত উচ্চারণে ভুল হয়েছে। ভবিষ্যতে এ ধরনের শব্দ উচ্চারণের ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।

একই পোস্টে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদ খাঁন। আয়োজনের চমৎকার পরিবেশ ও আন্তরিকতার প্রশংসা করে ইসলামের খেদমতে তার সংগ্রামেরও প্রশংসা করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970