সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে শিপইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
তবে কী কারণে শিপইয়ার্ডে বিস্ফোরণ ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।