‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পিএম

ছবি: সংগৃহীত

নেত্রকোণায় সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে নেত্রকোণা সদর উপজেলার কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ওই নেত্রীর নাম সৈয়দা সাদিয়া ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোণা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কুরপাড় এলাকার ইতি আক্তার, সুমি আক্তার, মোছা. প্রিয়া আক্তারসহ পাঁচজনের কাছ থেকে সাদিয়া ইসলাম মোট ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তারা তাকে আটক করে পুলিশের কাছে নিয়ে যান।

পরে তাকে নেত্রকোণা মডেল থানায় নেওয়া হলে অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, বিকেল ৫টার দিকে কুরপাড় এলাকা থেকে স্থানীয়রা ওই নারীকে পুলিশের কাছে নিয়ে আসেন। তার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির নেত্রকোণা জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970