গোপালগঞ্জের ওপর দিয়ে চলবে না পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে চলাচলকারী পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব ট্রেনের মধ্যে আন্তনগর ও কমিউটার ট্রেন রয়েছে। এ ছাড়া রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচল সীমিত করা হয়েছে।

বন্ধ হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭ ও ৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩ ও ১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫ ও ১৩৬) এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩ ও ৭৮৪)। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও অভিযাত্রী কমিউটারের উভয় দিকের যাত্রা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।

রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় গোপালগঞ্জের মধ্য দিয়ে চলাচলকারী ৯টি ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ট্রেনগুলো বিকল্প পথে আশপাশের জেলার মধ্য দিয়ে চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন অতিক্রম করে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। অন্যদিকে, ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, ট্রেনগুলো পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে চলাচল করবে না। সেগুলো আশপাশের জেলার মধ্য দিয়ে চলাচল করবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970