নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে মিছিলে পুলিশের বাধা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের মাজারে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার ৫ অক্টোবর বিকেলে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হন। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক নবাব সিরাজউদ্দৌলা সড়কে উঠতে গেলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে জাতীয় নাগরিক পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের শুরুতেই পুলিশ সদস্যরা ব্যারিকেড তৈরি করে তাদের আটকে দেন। এ সময় মিছিলকারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পুলিশের বাধাকে কেন্দ্র করে একপর্যায়ে পুলিশ সদস্য ও মিছিলকারীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও বাদানুবাদ শুরু হয়। পরে পুলিশ পাবলিক লাইব্রেরি চত্বর থেকে মিছিলটি প্রধান সড়কে যেতে বাধা দেয়।

পুলিশের বাধার কারণে মিছিলকারীরা একপর্যায়ে পাবলিক লাইব্রেরি মাঠে বসে পড়েন। সেখানে অবস্থান নিয়েই তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বিক্ষোভকারীদের ‘পুলিশ দিয়ে রাজনীতি চলবে না, চলবে না’, ‘পুলিশ ভুয়া, ভুয়া’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, নিরাপত্তাজনিত কারণে অথবা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় মিছিল বের করার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970