কেন্দুয়ায় উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুই ভাইয়ের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুভাইয়ের মৃত্যু হয়েছে। প্রতিবেশীর পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করে প্রথমে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আসে অন্য ভাইও। এতে প্রাণ হারায় দুই শিশু।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলছিল মোয়াদ ও আরাফাত। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করলে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুতের সংস্পর্শে আসে। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970