নারায়ণগঞ্জে বিয়ের আগের রাতে বিদেশি মদসহ বর আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে বিদেশি মদসহ মো. শুভ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার তার বিয়ের আয়োজন করার কথা ছিল। এর আগের রাতে বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শুভ জামপুর ইউনিয়নের বাসিন্দা। শুক্রবার তার বিয়ে হওয়ার কথা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাম্মদ আবদুল বারিকের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীমউদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করেন উপপরিদর্শক মামুনুর রশীদসহ পুলিশের অন্যান্য সদস্যরা। এ সময় শুভকে এক বোতল বিদেশি মদসহ আটক করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাম্মদ আবদুল বারিক বলেন, এক বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970