যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেশ কয়েকটি এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সোনারগাঁ জোনাল অফিসের সোনারগাঁ-১ (৩০ এমভিএ) উপকেন্দ্রে জরুরি মেরামত কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ বন্ধ বা বিঘ্নিত হওয়ার আওতায় রয়েছে সোনারগাঁ পৌরসভা ও মোগড়াপাড়া ইউনিয়ন।

এ ছাড়া সনমান্দী ইউনিয়নের আংশিক এলাকা, যার মধ্যে রয়েছে বাংলাবাজার, দড়িকান্দী, কান্দাপাড়া, ঈমানেরকান্দী, অলিপুরা বাজার, সাজালেরকান্দী ও মগবাজার।

বৈদ্যারবাজার ইউনিয়নের আংশিক এলাকার মধ্যে রয়েছে বৈদ্যেরবাজার, সাহাপুর ও সাতভাইপাড়া। অন্যদিকে পিরোজপুর ইউনিয়নের আংশিক এলাকার মধ্যে রয়েছে জিয়ানগর, ভাটিবন্দর ও রতনপুর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই সংস্কারকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সোনারগাঁ জোনাল অফিস কর্তৃপক্ষ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970