আটক হয়েছিলেন আমির খানের ভাতিজি, ভিডিওতে দেখালেন শরীরে আঘাতের চিহ্ন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখিয়েছেন বলিউড অভিনেত্রী জেন মেরি খান।

রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে নিজের হাত, আঙুল ও পায়ের আঘাতের চিহ্ন তুলে ধরেন তিনি। অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা লেখা ওয়াশিংটনের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছিলেন আমির খানের ভাতিজি জেন।

ভিডিওতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখানোর পাশাপাশি ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরির বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রথমত, এত ভয় দেখাইয়ো না যে, আর ভয় অবশিষ্টই না থাকে।’

ভিডিওটির ক্যাপশনে জেন লেখেন, সবার সামনে প্রকাশ করে দিলেন তিনি। তবে শরীরে থাকা আঘাতের চিহ্ন কীভাবে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে, গত ১০ অক্টোবর মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হন জেন মেরি খান, অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা লেখা ওয়াশিংটন। ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সেখানে জমায়েতের পরিকল্পনা করেছিলেন তারা। কয়েক ঘণ্টা পর পুলিশ তাদের ছেড়ে দেয়।

আটক হওয়ার পর পুলিশের ভ্যানের ভেতর থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন জেন। ইমরান ও লেখার সঙ্গে তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ!’ ছবিতে ইমরানকে হাসিমুখে বিজয়সূচক চিহ্ন দেখাতে দেখা যায়।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে ককরোচ জনতা পার্টি। দলটির এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেন ইমরান খান, লেখা ওয়াশিংটন ও জেন মেরি খান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970