হৃদরোগে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম

ছবি: সংগৃহীত

ভারতীয় হিন্দি ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার ডোনা পাউলার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন নানা পাটেকর। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে গোয়ার স্থানীয় মণিপাল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানান, হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া দেননি এই অভিনেতা। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্তদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। তার ছেলে মালহার পাটেকর পুনে থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন এবং বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে, আকস্মিক মৃত্যুর ঘটনায় একটি মেডিকো লিগ্যাল মামলা নথিভুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। তার আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৭৮ সালে গমন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

পরিন্দা, ক্রান্তিবীর, অব তক ছাপ্পান এবং নাটসম্রাটের মতো আলোচিত চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। ব্যতিক্রমী অভিনয়শৈলী, জোরালো সংলাপ উপস্থাপন এবং অনন্য অভিব্যক্তির জন্য তিনি দীর্ঘদিন ধরে দর্শকদের প্রিয় অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন।

অভিনয় জীবনে নানা পাটেকর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।

চলচ্চিত্রের পাশাপাশি টেরিটোরিয়াল আর্মিতেও দায়িত্ব পালন করেছেন নানা পাটেকর। সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল হিসেবে দেশসেবায়ও যুক্ত ছিলেন তিনি।

তার মৃত্যু ভারতীয় চলচ্চিত্র ও শিল্প সংস্কৃতির জন্য একটি বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970