স্ত্রীর ১০২ ডিগ্রি জ্বর, রাত ৪টায় পরোটা চাওয়ার কথা বলে সমালোচনায় মুকিত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা মুকিত জাকারিয়া। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্যের কারণেও প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার স্ত্রীর অসুস্থতার মধ্যেও গভীর রাতে পরোটা খাওয়ার ঘটনা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মুকিত জাকারিয়া বলেন, রাত ৪টায় তিনি স্ত্রীকে পরোটা খাওয়ার কথা বলেন। সে সময় তার স্ত্রীর ১০২ ডিগ্রি জ্বর থাকলেও তিনি গরম পরোটা তৈরি করে তাকে খেতে দেন। বিষয়টি উল্লেখ করে অভিনেতা আলহামদুলিল্লাহ বলেন।

মুকিতের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, ১০২ ডিগ্রি জ্বরে অসুস্থ একজন স্ত্রীকে দিয়ে রাত ৪টায় খাবার তৈরি করানো কতটা মানবিক।

এক নেটিজেন মন্তব্য করেন, নিজের স্ত্রীর ১০২ ডিগ্রি জ্বরের বিষয়টি জানার পরও তাকে দিয়ে গভীর রাতে পরোটা বানিয়ে নেওয়ার বিষয়টি কীভাবে গর্ব করে বলা যায়।

আরেকজন লেখেন, ১০২ ডিগ্রি জ্বরে ভোগা স্ত্রীকে দিয়ে রাত ৪টায় পরোটা বানিয়ে নেওয়ার বিষয়টি আবার প্রকাশ্যে বলছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

অন্য একজন প্রশ্ন তোলেন, স্ত্রীর এত বেশি জ্বর থাকার পরও তার পরোটা খেতে ইচ্ছা হলো কীভাবে। ইচ্ছা হলেও অসুস্থ স্ত্রীকে দিয়ে সেই খাবার তৈরি করতে বলার বিষয়টিও নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মুকিত জাকারিয়ার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

প্রসঙ্গত, টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান মুকিত জাকারিয়া। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে বিজ্ঞাপনমাধ্যমে তার পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে টেলিভিশন নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে নিজের মন্তব্যের কারণে আলোচনায় আসা মুকিত জাকারিয়াকে ঘিরে এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে সমালোচনা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970