আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি, দায়ী করলেন মাছরাঙা টেলিভিশনকে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

ছবি: সংগৃহীত

আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে দেশের বিনোদন অঙ্গনে। এ ঘটনায় সরাসরি মাছরাঙা টেলিভিশনকে দায়ী করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। তার অভিযোগ, ভিডিও ছড়িয়ে পড়ার কারণে তার স্বাভাবিক জীবন, মানসিক শান্তি ও পেশাগত কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মাছরাঙা টেলিভিশনের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে। পরে সেগুলো সরিয়ে নেওয়া হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দুঃখ প্রকাশকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন পরীমনি।

গত সোমবার দিবাগত রাতে প্রকাশিত ভিডিওগুলো মঙ্গলবার সকাল পর্যন্ত অ্যাকাউন্টে দেখা যায়। প্রথম দুটি ভিডিওর দর্শকসংখ্যা যথাক্রমে প্রায় ১ লাখ ৫৫ হাজার ও ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে যায়। এ ছাড়া ভিডিওগুলোতে এক হাজারের বেশি প্রতিক্রিয়া এবং বিপুলসংখ্যক মন্তব্য জমা পড়ে।

শনিবার ১৭ অক্টোবর নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমনি মাছরাঙা টেলিভিশনের উদ্দেশে লেখেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজেই দিচ্ছে না। আপনারা আমার স্বাভাবিক জীবনটা আবার দুর্বিষহ করে দিয়েছেন। এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’

পরীমনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে বিদ্রূপ ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের কারণে নিজের সন্তানদের ছবিও প্রকাশ করতে পারছেন না তিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ না নেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

অন্যদিকে, মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, তাদের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। প্রতিষ্ঠানটির মাল্টিমিডিয়া ব্যবস্থাপক সংবাদমাধ্যমকে জানান, অননুমোদিতভাবে অ্যাকাউন্টে প্রবেশ করে ভিডিওগুলো প্রকাশ করা হয়। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করতে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, ঘটনাটি ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ডিপফেকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অন্যদিকে, পরীমনি তার মানসিক শান্তি ও পেশাগত জীবনে সৃষ্ট ক্ষতির জন্য সরাসরি মাছরাঙা টেলিভিশনকে দায়ী করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970