মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় পবিত্র গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় আতঙ্ক ছড়ানো এবং পথচারীদের হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

সৌদি আরবের জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কার নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করে। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটির সঙ্গে দাবি করা হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে বিস্ফোরক বহনকারী এক আত্মঘাতী হামলাকারীকে নিরাপত্তা বাহিনী আটক করেছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ছড়িয়ে পড়া এসব দাবির কোনো সত্যতা নেই।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে সরকারি সূত্র থেকে ঘটনার সঠিক তথ্য জানার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র: মিডলইস্ট মনিটর।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970