পশ্চিম তীরে বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে একটি চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন সেনা আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের।
নিহত দুই সেনা হলেন ২৩ বছর বয়সী স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান এবং ২০ বছর বয়সী সার্জেন্ট ইউভাল শাই সভিলেম। রয়টম্যান আশকেলন শহরের বাসিন্দা ছিলেন। অন্যদিকে, সভিলেমের বাড়ি হোদ হাশারোন শহরে।
দুজনই ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের অনুসন্ধান ও উদ্ধার ব্রিগেডের ৭৭৫তম ‘আরি’ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। রয়টম্যান একটি স্কোয়াডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেন। হামলায় আহত অপর তিন সেনাও একই ব্যাটালিয়নের সদস্য।
এদিকে, হামলায় অংশ নেওয়া দুই ফিলিস্তিনি বন্দুকধারীও নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় ২০ মিনিট ধরে গোলাগুলির পর ঘটনাস্থলেই তাদের গুলি করে হত্যা করা হয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল