শিবিরের নেতৃত্বে পরিবর্তন, সভাপতি হলেন নুরুল ইসলাম সাদ্দাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

শিবিরের নেতৃত্বে পরিবর্তন, সভাপতি হলেন নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনটির সদস্য সম্মেলনে তাকে ২০২৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত করা হয়।

নুরুল ইসলাম সাদ্দাম এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970