৩৫০ গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০টি গাড়ি নিয়ে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে ছড়ানো গুজবের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে আয়োজিত শোডাউনের জন্য ইতোমধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত হয়েছে।

তিনি আরও লিখেছেন, দেশের ৩০০টি সংসদীয় আসন ও ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির এই নেতা জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি তালিকাভুক্ত হয়েছে। তাই এখন থেকে নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার জন্য কারও যোগাযোগ করার প্রয়োজন নেই।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970