শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: এস এম ফরহাদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছাত্রশিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ হোসেন। তার দাবি, শিবিরের জয়ের আশঙ্কায় সরকার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন কার্যত বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্য সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ছাত্রশিবিরের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব। সংগঠনটির জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে। ১০৫ বছরের রেকর্ড ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শিগগিরই বাংলাদেশে ইসলাম কায়েম হবে বলে তারা আশা করছেন। সেদিন দেশে চাঁদাবাজ, সন্ত্রাসী ও ধর্ষক থাকবে না বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, ইতোমধ্যে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে স্বাগত জানাচ্ছেন এবং সংগঠনটিকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ফরহাদ হোসেন বলেন, ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী থেকে শুরু করে মেয়র প্রার্থী নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে। তার অভিযোগ, এসব তৎপরতার মূল উদ্দেশ্য জামায়াতে ইসলামীকে ব্যর্থ করা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970