এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, কারা কোন পদে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

আত্মপ্রকাশের দুই বছর পর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্য নেতারা।

শুক্রবার (২৩ অক্টোবর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কেন্দ্রীয় কমিটির বিষয়ে এসব তথ্য জানানো হয়।

যুগ্ম আহ্বায়ক পদে যারা

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও মাওলানা আশরাফ মাহাদী।

এ ছাড়া সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরাও কমিটিতে স্থান পেয়েছেন।

সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিব

নতুন কেন্দ্রীয় কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, যিনি আন্তর্জাতিক বিষয় দেখবেন। এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম সাইফ মুস্তাফিজ। যুগ্ম সদস্যসচিব পদে আরও রয়েছেন মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা

আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তহসীন রিয়াজ এবং সহ আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সহ দপ্তর সম্পাদক হয়েছেন ইফতেখারুল ইসলাম।

আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেফায়েত উল্লাহ।

প্রচার সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহ প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ শিক্ষা সম্পাদক হয়েছেন সাকিব শাহরিয়ার।

নারীবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর। কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

পরিবেশ ও জলবায়ু সম্পাদক হয়েছেন সাঙ্গফতা বুশরা মিশমা এবং সহ পরিবেশ ও জলবায়ু সম্পাদক হয়েছেন এহসানুল মাহবুব জোবায়ের। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত এবং সহ মিডিয়া সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। ধর্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সানাউল্লাহ খান। সহ ধর্ম সম্পাদক হয়েছেন সাগর বড়ুয়া ও জয় বিশ্বাস।

গণশিক্ষাবিষয়ক সম্পাদক হয়েছেন মশিউর রহমান। সংস্কৃতি সম্পাদক হয়েছেন লুৎফর রহমান এবং সহ সংস্কৃতি সম্পাদক হয়েছেন মেহরাব সিফাত।

শ্রমবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আলী নাছের খান। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাইয়েদ জামিল এবং সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মাহবুব আলম।

তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন রাশেদ উল আলম এবং সহ তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন তাওহিদ তানজিম। প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যারা

ঢাকা বিভাগের উত্তর অংশে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল্লাহ হায়দার এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন শওকত আলী।

চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে সাংগঠনিক সম্পাদক হয়েছেন এ এস এম সুজাউদ্দীন এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাওয়াদুল করিম। রাজশাহী বিভাগে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমরান ইমন এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাকিব মাহাদী।

চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাভিদ নওরোজ শাহ এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহিদুল ইসলাম সৈকত। রংপুর বিভাগে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা. মো. কামরুল ইসলাম দর্পণ এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোশাররফ হোসেন।

সিলেট বিভাগে সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী কামরুল আরিফ এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাহিদ উদ্দিন তারেক। খুলনা বিভাগে সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহরিন ইরা এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোল্যা রহমতুল্লাহ।

বরিশাল বিভাগে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ড. শামীম হামিদী এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাজী সালমান। ময়মনসিংহ বিভাগে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মিয়াজ মেহরাব তালুকদার এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন তানহা শান্তা।

ঢাকা বিভাগের দক্ষিণ অংশে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাসিবুর রহমান অপু।

প্রবাসী ও ডায়াস্পোরা সাংগঠনিক দায়িত্ব

ডায়াস্পোরা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।

ডায়াস্পোরা সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।

নতুন কমিটির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970