আ. লীগের সঙ্গে বৈঠক : সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ: রাশেদ খান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কারণে সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আব্দুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের বিরুদ্ধে এসব সাংগঠনিক ব্যবস্থা নেন।

বুধবার (তারিখ উল্লেখ করা হয়নি) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খান। পোস্টে তিনি ‘নেত্র নিউজ’-এর একটি সংবাদও শেয়ার করেন।

সংবাদটি শেয়ার করে রাশেদ খান লেখেন, ‘জমিদারের নাতি সারজিস আলমকে নাহিদ ইসলাম বহিষ্কার করেন আর হাসনাত আব্দুল্লাহকে শোকজ নোটিশ দেন। ১৯ জুলাই, যেদিন সবচেয়ে বেশি শহীদ হয়, সেদিন এরা শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল কাদেরের দেওয়া ৯ দফা দাবি বানচাল করতে ৮ দফা কর্মসূচি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন রাশেদ খান। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘লীগ-চাটা হাসনাত-সারজিস আজকে জামায়াতি জাতির আব্বা হয়ে গেছে। আর ইতিহাস থেকে হারিয়ে গেছে আব্দুল কাদেররা।’

রাশেদ খানের দাবি, ওই দিন হাসনাত আব্দুল্লাহ ফোন করে হাসিব আল ইসলামকে মেস থেকে নিয়ে যান আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নিতে।

তিনি আরও দাবি করেন, হাসনাত ও সারজিস আরও অনেককে ওই বৈঠকে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করতে চাননি বলে বাকিরা বৈঠকে অংশ নেননি। গণ-অভ্যুত্থানের পর অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও অন্তত গণ-অভ্যুত্থানের সময় তাদের ভূমিকা সঠিক ছিল বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘সে সময় কিন্তু প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে গিয়ে ৯ দফাকে বানচাল করার ষড়যন্ত্রে নামেন জুলাই গাদ্দার হাসনাত-সারজিস।’

তিনি জানান, তার শেয়ার করা ‘নেত্র নিউজ’-এর সংবাদেও বহিষ্কারের বিষয়টি উল্লেখ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970