আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে গোপনে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে গোপন আঁতাত করে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাতের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তারা কোনোভাবেই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এ সময় সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকেরা সরকারি অর্থ ব্যয় করে নিজেদের প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970