এনসিপির নতুন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসিফ-মনিরা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের জন্য ডায়াস্পোরাবিষয়ক উপকমিটি গঠন করা হয়েছে। নতুন এ উপকমিটির প্রধান করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদকে। উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন জাতীয় নারী শক্তির সাবেক আহ্বায়ক মনিরা শারমিন।

সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ উপকমিটি গঠন করা হয়েছে। দলের ডায়াস্পোরাবিষয়ক কার্যক্রম গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণবিষয়ক উদ্যোগগুলো সুসংহত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

নতুন উপকমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে।

এ ছাড়া ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১২ আগস্ট এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক যোগাযোগ, কূটনৈতিক সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় ও কার্যক্রম আরও সুসংহত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরাবিষয়ক উপকমিটি গঠন করা হয়েছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970