আওয়ামী লীগকে প্রতিহত করতে গোপালগঞ্জে যেতে চান যুবদল নেতা নয়ন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগকে প্রতিহত করা বেশি সময়ের ব্যাপার নয়। তিনি নিজেও গোপালগঞ্জে যেতে চান বলে জানিয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

রবিউল ইসলাম নয়ন বলেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে কথাবার্তা বলছে। প্রতিদিন মেরে ফেলার হুমকি দিচ্ছে। এটি অদ্ভুত ব্যাপার। মেরে ফেলার হুমকি দিলেও তারা সামনে আসে না। তাদের খুঁজেই পাওয়া যায় না।

তিনি আরও বলেন, ঢাকায় ৩০ তারিখ পর্যন্ত লকডাউন দিয়েছে তারা। কী কী কর্মসূচি দিয়েছে, তা দেখতে চান তিনি। তাদের সক্ষমতা কতটুকু, সেটিও দেখতে চান। ইনশা আল্লাহ, এবারও কিছু হবে না।

যুবদলের এই নেতা বলেন, তিনি গোপালগঞ্জে যেতে চেয়েছেন। গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষসহ বিশ্বের মানুষ দেখেছে, কারা জ্বালাও-পোড়াও করে, কারা জঙ্গি সংগঠন, কারা সন্ত্রাসী এবং কারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, বরং জ্বালাও-পোড়াওয়ে বিশ্বাসী।

তিনি বলেন, গোপালগঞ্জে তাদের প্রতিহত করা বেশি সময়ের ব্যাপার নয়। তাদের সহনশীলভাবে প্রতিহত করার কথা বলা হয়েছে। পূর্ণাঙ্গ ও চূড়ান্তভাবে প্রতিহত করার নির্দেশনা এলে তাদের অবস্থা কী হবে, তা দেখা যাবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970