হরমুজ প্রণালিতে ওমান উপকূলে পরপর দুই ট্যাংকারে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ওমান উপকূলে পরপর দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, ওমানের খাসাব বন্দর থেকে ১৭ নটিক্যাল মাইল বা প্রায় ৩১ কিলোমিটার পূর্বে একটি ট্যাংকারের ইঞ্জিন কক্ষে আঘাত হানে অজ্ঞাত বস্তুটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সংস্থাটি জানিয়েছিল, হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার সময় ওমানের খাসাব বন্দর থেকে ১১ নটিক্যাল মাইল বা প্রায় ২০ কিলোমিটার উত্তরে অপর একটি তেলবাহী ট্যাংকারের পেছনের অংশে একই ধরনের অজ্ঞাত বস্তুর আঘাত লাগে।
দ্বিতীয় ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। তবে ওই আঘাতের ফলে পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: আলজাজিরা