কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ঝাউকুটি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
সোমবার তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া।
বিজিবির তথ্য অনুযায়ী, রোববার রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তারা ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার টাকিমারি এলাকায় প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়নের ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, আটক দুই বাংলাদেশিকে ফেরত আনার জন্য বিকেলে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।