একাই নদী পরিষ্কার করা সেই বিট্টু এবার হাতে সংক্রমণ নিয়ে হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

একাই নদী পরিষ্কার করে আলোচনায় আসা ভারতের মধ্যপ্রদেশের পরিবেশকর্মী সুরেন্দ্র সিং চৌধুরী ওরফে ‘বিট্টু তাবাহি’ এবার গুরুতর ত্বকের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দূষিত নদী পরিষ্কার করতে গিয়ে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ব্যবহার না করায় তার হাত ও পায়ে সংক্রমণ দেখা দিয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে মধ্যপ্রদেশের বিয়াওরা এলাকার অজনার নদী পরিষ্কারের কাজ করে আসছিলেন বিট্টু। একাই নদী থেকে প্লাস্টিক ও পচনশীল বর্জ্য অপসারণ করতেন তিনি। তবে দীর্ঘদিন ধরে কোনো ধরনের পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই দূষিত পানি ও আবর্জনার সংস্পর্শে থাকায় তার শরীরে সংক্রমণ দেখা দেয়।

একপর্যায়ে তার হাত ও পায়ে তীব্র চুলকানি ও ব্যথা শুরু হয়। দেখা দেয় বিভিন্ন ধরনের চর্মরোগ। এমনকি তার হাতের চামড়া খসে পড়তে শুরু করে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

গত ১৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হাসপাতালের শয্যায় শুয়ে নিজের সংক্রমিত হাত দেখান বিট্টু। এ সময় নদী পরিষ্কারের কাজে সাধারণ মানুষের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন তিনি।

বিট্টু জানান, বারবার নদী পরিষ্কার করার পরও স্থানীয় মানুষ সেখানে ময়লা ও আবর্জনা ফেলা বন্ধ করেননি। ফলে তার একার প্রচেষ্টা সত্ত্বেও নদীটিকে দূষণমুক্ত রাখা কঠিন হয়ে পড়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি অজনার নদীর দূষণ বন্ধে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো এবং প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970