বোরকা-নিকাব নিয়ে উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না: ডাকসু ভিপি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা-নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সাদিক কায়েম বলেন, শুধুমাত্র বোরকা-নিকাব পরার কারণে কোনো শিক্ষার্থীকে ডিহিউম্যানাইজ করা, অপমান করা কিংবা তার নিরাপত্তা বিঘ্নিত করার মতো উগ্রবাদী আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, প্রগতিশীলতার নামে ইসলামোফোবিক আচরণ এবং দাড়ি, টুপি, নিকাব ও পর্দার প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক মনোভাব শিক্ষার্থীরা বরদাশত করবে না। কোনো অসহিষ্ণু ও উগ্রবাদী শিক্ষককে শিক্ষার্থীরা আর শ্রেণিকক্ষে দেখতে চায় না।

এ সময় অতীতে এ ধরনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের প্রশংসা করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডাকসু ভিপি।

ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ভিন্নমত ও ভিন্ন চিন্তাধারার পারস্পরিক সহাবস্থান, মানবিক মর্যাদা এবং একাডেমিক সমতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970