মধ্যরাতে ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম
রাজধানীর ঢাকা কলেজে মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে এ বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
বিস্ফোরণের শব্দ শুনে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হন। এ সময় তারা ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দেন।
এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, এমন ঘটনার বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।