খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া-মোনাজাত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) জোহরের নামাজের পর আয়োজিত দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, কবরের শান্তি এবং পরকালীন জীবনে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। তার জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্যও দোয়া করা হয়।
এ সময় বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও কল্যাণ এবং দেশের মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তার জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম। তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, কবরের শান্তি এবং পরকালীন জীবনে মহান আল্লাহর রহমত কামনা করেন।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও দোয়া করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।