দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:১৮ এএম

ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ এখন ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। গত ১৮ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

সে হিসাবে দুই দিনে গ্রস রিজার্ভ বেড়েছে ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতিতে রিজার্ভ বেড়েছে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়। বিপিএম-৬ পদ্ধতিতে মূলত এই হিসাব নির্ধারণ করা হয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেনে শৃঙ্খলা ফিরে আসায় দেশের রিজার্ভও ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970