শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালিতে নতুন একটি চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দৃশ্যধারণের সময় দুর্ঘটনায় তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে মুম্বাই নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নতুন একটি প্রকল্পের শুটিংয়ের জন্য গত কিছুদিন ধরে বালিতে অবস্থান করছিলেন নুসরাত। সেখানেই দৃশ্যধারণের সময় হঠাৎ দুর্ঘটনার শিকার হন তিনি। আঘাত পাওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় চিকিৎসকেরা তার মেরুদণ্ডে গুরুতর চোট বা ফাটল শনাক্ত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

নুসরাতের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে ভক্তদের কাছে দোয়া চেয়েছে তার প্রচার ও জনসংযোগ দল।

এদিকে নুসরাতের বর্তমান পরিস্থিতিতে তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে তার দল। অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ এবং শুভকামনা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে তারা। পরবর্তী সময়ে নুসরাতের স্বাস্থ্য নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।

গত এক মাসে বালিতে অবস্থানের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নুসরাত। নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্যই তিনি সেখানে অবস্থান করছিলেন বলে গুঞ্জন রয়েছে। ওই চলচ্চিত্রে অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে নুসরাতকে দেখা যেতে পারে বলেও আলোচনা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970