রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতির অপেক্ষায় ইউক্রেন

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

সম্প্রতি ফের উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। রাশিয়ার ভূখণ্ড দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। অন্যদিকে পালটা আক্রমণ স্বরূপ ইউক্রেনে ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। পরিস্থিতিটি যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে তখন রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা ভাবতে শুরু করেছে ইউক্রেন। আর এজন্য এখন আন্তর্জাতিক মহলের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দেশটি।

চলমান উত্তপ্ত পরিস্থিতিতে যুদ্ধ কৌশলে পরিবর্তন আনার কথা ভাবছে ইউক্রেন। কেননা, কিয়েভের ক্ষেপণাস্ত্র ব্যবহার এখন পর্যন্ত তাদের নিজস্ব ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ। নিজেদের ভূখণ্ডে প্রবেশ করা রাশিয়ান সামরিক বাহিনীকে আক্রমণ করছে তারা। তবে এবার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালাতে চায় ইউক্রেন।

মূলত, ইউক্রেন ন্যাটো সদস্য হওয়ায়, তাদের স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। আর এর মধ্যে সম্প্রতি রাশিয়ার অঞ্চলগুলিকে লক্ষ্যবস্তু করতে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। তাতে যুদ্ধ পরিস্থিতি ভিন্ন দিকে রূপ নিতে চলেছে।

তার আগে জেনে নেওয়া যাক ‘স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র’ আসলে কী?

স্টর্ম শ্যাডো হল একটি দূরপাল্লার এয়ার-লঞ্চ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের তৈরি। যা প্রায় ৫০০ কিমি দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এই ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যেই ইউক্রেনীয় যুদ্ধবিমানে সংযুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি Su-24 বোমারু বিমান। যা অতীতের সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে ইউক্রেন রাশিয়ার কাছ থেকে পেয়েছিল।

তবে সমস্যা হলো, ইউক্রেন কীভাবে এই ধরনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র রপ্তানির অনুমতি পেল তা এখনও পরিষ্কার নয়। কারণ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসিআর ৩০০ কিলোমিটারের বেশি পাল্লার এবং ৫০০ কেজি পেলোড ক্ষমতার একটি ক্ষেপণাস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আছে। এক্ষেত্রে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ৫০০ কেজির কম হলেও, এটি সীমা অতিক্রম করার ক্ষেত্রে এমটিসিআর নিতিমালা লঙ্ঘন করে। যার ফলে ইউক্রেন এটি ব্যবহার করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই।

অবশ্য ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র চালালে রাশিয়া যে তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাববে না সেটিও জোর গলায় বলার সুযোগ নেই। কেননা, কদিন আগেই নিজেদের পারমাণবিক অস্ত্র দেখিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে সর্তক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজেই নতুন করে ইউক্রেন ক্রুজ ক্ষেপণাস্ত্র চালালে সেটি যে এই যুদ্ধকে ভয়ানক পরিণতির দিকে ঠেলে দেবে তা অনুমেয়ই।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970