পেরুতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়।

শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস শহর থেকে ২২ কিলোমিটার পশ্চিম উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা, পরামর্শ, পর্যবেক্ষণ কিংবা ঝুঁকিসংক্রান্ত ঘোষণা জারি করা হয়নি।

ভূমিকম্পের পরপরই তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970