সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা ৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। বাবার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

তানভীর আহমেদ রবিন জানান, আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর শ্যামপুরের কদমতলী এলাকায় লাল মসজিদে সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। এ সময় তিনি তার বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970