রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে এনসিপি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক পর্ষদের এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, বৈঠক শেষে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান এবং পরবর্তী করণীয় তুলে ধরা হবে।
বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলমসহ রাজনৈতিক পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত রয়েছেন।