ময়মনসিংহে অটোরিকশাকে চাপা দিল বাস, শিশুসহ নিহত ৭

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার ২ অক্টোবর দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে চলাচলরত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশায় থাকা সাতজন ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970