রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর খণ্ডিত মাথা ও হাত উদ্ধার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকায় একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে ওই খণ্ডিত অঙ্গগুলো উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদর্শক নুরে আলম সিদ্দিকী জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি শপিং ব্যাগের ভেতরে থাকা তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়।

তিনি বলেন, এখন পর্যন্ত নিহতের শরীরের বাকি অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। সেগুলো খুঁজে বের করার চেষ্টা চলছে। নিহতের বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহের অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তরুণীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে গুমের উদ্দেশ্যে কালভার্টের নিচে ফেলে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970